দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে যাত্রা করল ‘প্রজেক্ট আইআর’

২৯ মার্চ ২০২১, ০৯:৩২ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থী এবং বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে যাত্রা শুরু করেছে প্রজেক্ট আইআর (ইনিশিয়েটিভ রেভুলুশন)।

রোববার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রজেক্টের ফাউন্ডার এবং হেড অব অপারেশন তছলিম আহম্মদ বলেন, “প্রজেক্ট আইআর একটি অলাভজনক সংস্থা। প্রশিক্ষণ, উদ্ভাবন, কর্মসংস্থান- এই তিনটি আমাদের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন বয়সের ছাত্রদের সাথে কাজ করব। তাদের প্রয়ােজনীয় প্রযুক্তিগত প্রশিক্ষণ দিব, বিভিন্ন প্রকল্পে যুক্ত করব এবং তাদের নতুন আইডিয়া উদ্ভাবনের জন্য উৎসাহ প্রদান করব। সবশেষে বিশ্বের যেকোনো স্থান থেকে তাদের এ সম্পর্কিত কাজ খুজে পেতে সহযােগিতা করব।”

এ সময় তিনি আরও বলেন, তাদের লক্ষ্য একটি শক্তিশালী অবকাঠামাে তৈরি করা যার মাধ্যমে বাংলাদেশের জন্য সু-দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বাংলাদেশকে ডিজিটাল দেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাবে। আর এই উদ্দেশ্য সফলের জন্য তারা প্রাথমিকভাবে গোপালগঞ্জে কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে বাংলাদেশের সকল শহরে এই কার্যক্রম ছড়িয়ে দেবেন।

প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া নিয়ে তছলিম আহম্মদ বলেন, “শুরুর দিকে গােপালগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেমিনারসহ ওয়ার্কশপের আয়ােজন করা হবে যেখানে ছাত্র এবং বেকার যুবকেরা দক্ষ প্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সারদের কাছে জ্ঞান অর্জন করতে পারবে। এ ছাড়া, ২০২১ সালের মধ্যে আমরা নিজেদের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব যেখানে প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন।”

প্রজেক্টটি সফলভাবে পরিচালনার জন্য এরই মধ্যে ৮ সদস্যের একটি প্যানেল তৈরি করা হয়েছে। প্যানেলে তছলিম আহম্মদ ছাড়াও ফাউন্ডার হিসেবে রয়েছেন সজিব চৌধুরী, ফারহান নাসের, শেখ তারিফুর রহমান, নাজমুল ইসলাম এবং শামিম রহমান। এ ছাড়া ইভেন্ট ম্যানেজার হিসেবে রয়েছেন সালমান চৌধুরী এবং আইটি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন রিশাদ হক হৃদয়।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬