শাবির দিক থিয়েটারের নেতৃত্বে সাদাফ-সাইদুল

২৯ মার্চ ২০২১, ০৯:১৩ PM
দিক থিয়েটারের নতুন সভাপতি আব্দুল বাছিত সাদাফ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান

দিক থিয়েটারের নতুন সভাপতি আব্দুল বাছিত সাদাফ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান © ফাইল ফটো

আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল বাছিত সাদাফ এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাইদুল হাসান নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে বিকু রঞ্জন দাস এবং সিরাতুল মুস্তাকিম, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রাহমান আল-ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনিরা বেগম, কোষাধ্যক্ষ পদে আর্নিকা দে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সহ-কোষাধ্যক্ষ পদে অনামিকা দেবনাথ, প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক পদে আবিদা সুলতানা বর্ষা, দপ্তর সম্পাদক পদে রাকিব আল হাসান নির্বাচিত হয়েছেন।

২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে অনুষ্ঠান সম্পাদক পদে তামিম ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আবু বকর, লিয়াজো সম্পাদক পদে অনন্যা ঘটক এবং কার্যনির্বাহী সদস্য পদে রিয়াদ হাসান, আব্দুল্লাহ আল ফেরদৌস, নূর মো. বায়েজিদ, সৈকত রায়, প্রিতম রায় ও হামিম চৌধুরী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ এই স্লোগানকে সামনে রেখে শাবিপ্রবিতে ১৯৯৯ সালের ১৮ আগস্ট থেকে ‘দিক নাট্য সংঘ’ নামে যাত্রা শুরু করে ‘দিক থিয়েটার’।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬