রাবিপ্রবিতে বঙ্গবন্ধু অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়েবসাইট চালু

২৭ মার্চ ২০২১, ০৯:০৫ PM

© টিডিসি ফটো

মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ডিভিশনাল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে।

গতকাল শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে এই অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়েবসাইট উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, প্রোগ্রামিং প্রতিযোগিতার আহ্বায়ক সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার ও একই বিভাগের সহকারী অধ্যাপক সজীব ত্রিপুরা, সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ ও প্রভাষক মো. মাঈনুদ্দিন।

আগামী ১ থেকে ২০ এপ্রিল অনলাইন রেজিস্ট্রেশনের সময় ধার্য করা হতে পারে বলে জানিয়েছে আয়োজক কমিটি। এ নিয়ে সরকারি ও বেসরকারি মিলে চট্টগ্রামের ২২টি বিশ্ববিদ্যালয়কে এরই মধ্যে চিঠি দিয়েছে রাবিপ্রবির সিএসই বিভাগ। টেকনিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। প্রথমবারের মতো বড় পরিসরে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে রাবিপ্রবির সিএসই বিভাগ বহুমুখী কর্মসূচি নিয়েছে।

রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬