স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নোবিপ্রবিসাসের ‘খবরের পাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’

২৬ মার্চ ২০২১, ১০:১০ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী ‘খবররে পাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ও বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত ৫০টি খবর পাতার আংশিক চিত্র প্রদর্শন করা হয়।

আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে নোবিপ্রবি প্রশান্তি পার্কে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এর উদ্বোধন করেন। উদ্বোধন ও প্রদর্শনী শেষে প্রধান অতিথির বক্তব্যে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এখানে স্বাধীনতা যুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চিত্র রয়েছে। এসব আয়োজন সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় আরো উদ্ভুদ্ধ করে তুলবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, বঙ্গমাতা হলের প্রভোস্ট শাহীন কাদির ভূঁইয়া এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীরা এটি প্রত্যক্ষ করেন। আগত প্রদর্শনার্থীরা নোবিপ্রবি সাংবাদিক সমিতির এই আয়োজন নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। প্রদর্শিত আংশিক খবরের চিত্রসমূহ থেকে মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানার সুযোগ হয়েছে বলেও জানান তারা৷

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬