বশেমুরবিপ্রবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

২৬ মার্চ ২০২১, ০৯:৫৭ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, গোপালগঞ্জ শহরে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং ক্যাম্পাসের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়।

আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বশেমুরবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।

প্রধান অতিথি শেখ কবির হোসেন তার বক্তৃতায় বঙ্গবন্ধুর দেশপ্রেম ও মানুষের প্রতি ভালবাসার বিভিন্ন স্মৃতি বিজড়িত ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, আপনারা যে যেখানে আছেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সহায়তা করেন। যদি আমরা বঙ্গবন্ধুর আদর্শ যথাযথভাবে ধারণ করতে পারি তাহলে বাংলাদেশ অচিরেই বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতুত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রস্তুত হও।

আলোচনা সভার সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসাথে পালন করতে পারছি এটা আমাদের জন্য সৌভাগ্য। বঙ্গবন্ধু যে স্বাধীনতা আমাদের দিয়ে গেছেন ত্যাগ তিতীক্ষার মাধ্যমে তা আমরা রক্ষা করব। শিক্ষায়, কর্মে ও দায়িত্বে আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের অর্থনীতি শুধু এগোবে না, ভবিষ্যতে দৌড়াবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মিরাজ সিকদার, কর্মচারী ইলা খান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়া।

এর আগে সকাল সাড়ে ৯টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে গোপালগঞ্জ শহরে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কর্মচারী সমিতি, সকল হল, বিভিন্ন বিভাগ, বিএনসিসি, রোভার স্কাউট, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি, বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬