মাভাবিপ্রবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন কর্মসূচি

২৬ মার্চ ২০২১, ০৬:২৩ PM

© টিডিসি ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বেলুন উত্তোলনের মধ্য দিয়ে  কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজার এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয়’ ৭১ পাদদেশে উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া প্রত্যয়’ ৭১ এ অন্যান্য সংগঠনের মধ্যে পুস্পস্তবক অর্পণ করেন অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বাঁধন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় কেক কাটা ও আলোকচিত্র প্রদর্শনী হয়।

এ ছাড়াও গেল রাতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন অঙ্গসংগঠন।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬