যবিপ্রবির সিএসই বিভাগের আয়োজনে সাইবার নিরাপত্তা কর্মশালা

২৩ মার্চ ২০২১, ০৯:৫০ PM

© টিডিসি ফটো

‘ডিডস’, ‘ম্যালওয়ার’ এবং ‘ওয়েব অ্যাপ্লিকেশন’ দিয়ে সাইবার আক্রমণের ধরণ, কার্যপরিধি, ক্ষতিকারক দিকসমূহ এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

আজ মঙ্গলবার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। গত ২০ মার্চ যশোরের শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্কের সম্মেলন কক্ষে ‘সাইবার সিকিউরিটি ফর নেটওয়ার্কিং প্রফেশনালস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছিল। দক্ষিণ কোরিয়া ভিত্তিক ট্রান্স ইউরোশিয়া ইনফরমেশন নেটওয়ার্কের ইউরোপীয়ান ইউনিয়নের এশিয়া কানেক্ট প্রকল্পের সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব। তিনি বলেন, সারা বিশ্ব এখন সাইবার জগতের উপর দারুনভাবে নির্ভরশীল। সুতরাং এ জগৎকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। তারই অংশ হিসেবে চার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি কর্মশালার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে এ প্রশিক্ষণের ফলে প্রশিক্ষণার্থীরা তাঁদের প্রতিষ্ঠানের সাইবার জগৎকে নিরাপদ রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।  

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের সিইডিটি প্রকল্পের আইসিটি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন, সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, প্রভাষক মুস্তাফিজুর রহমান আকন্দ, মুস্তাইন বিল্লাহ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় নেটওয়ার্ক পেশাজীবীদের দায়-দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন সাইবার সিকিউরিটিতে দক্ষ বিশেষজ্ঞগণ। এই প্রশিক্ষণ কর্মশালায় বিডিরেনসহ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় প্রায় ৩২ জন নেটওয়ার্ক পেশাজীবী অংশ নেন। 

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬