বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে: রাবিপ্রবি ভিসি

১৭ মার্চ ২০২১, ০৯:৪৮ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জিবিত হয়ে দেশ গড়ার কাজে সম্মুখ যোদ্ধা হিসেবে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

রাবিপ্রবি উপাচার্য বলেছেন, অন্যায়ের কাছে আপোষহীন, নিজের লক্ষ্যে অবিচল, মহানুভব, অতি মানবিক, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল এমন নেতার আদর্শ লালন করে মুজিবকন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার মতো মহান দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনার কারণেই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে।

আজ বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ঝগড়াবিলে স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

বেলা ১০টায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি উপাচার্য ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার ও অন্যান্য শিক্ষকরা।

আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। মুজিব ম্যুরাল নির্মাণের পরে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাবিপ্রবি পার করলো জাতির পিতার জন্মদিন।

প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬