ঢাবির ভর্তি পরীক্ষা: সিলেট অঞ্চলের মূল কেন্দ্র শাবিপ্রবি

০৩ মার্চ ২০২১, ০৬:০৬ PM
লোগো

লোগো © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলার মূল কেন্দ্র হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বুধবার (৩ মার্চ) শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় সিলেট অঞ্চলের মূল কেন্দ্র হিসেবে শাবিপ্রবি কাজ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। আমাদের এখানে জায়গা না হলে সিলেটের অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা হবে।

প্রসঙ্গত, আগামী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে ঢাবির ভর্তি পরীক্ষা নেয়া হবে। ঢাবিসহ দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬