টিকা পেতে শিক্ষার্থীদের পরিচয়পত্র জমা দেয়ার নির্দেশ

০১ মার্চ ২০২১, ০৫:২৬ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে শিক্ষার্থীদের জন্মসনদ বা জাতীয় পরিচয় পত্রের স্ক্যান করা ছবি হাউজ টিউটরের মেইলে পাঠানোর নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের হাউজ টিউটর ও সহকারী অধ্যাপক সজীব ত্রিপুরা। এর আগে এ বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

অধ্যাপক সজীব ত্রিপুরা বলেন, করোনা ভ্যাকসিন পেতে ইতিমধ্যে আবাসিক শিক্ষার্থীদের আগামী ২ মার্চের মধ্যে জন্মসনদ বা জাতীয় পরিচয় পত্রের স্ক্যান করা ছবি [email protected] এ ঠিকানায় পাঠাতে হবে।

তিনি বলেন, তবে কবে নাগাদ শিক্ষার্থীরা করােনা ভ্যাকসিন পাবেন এটি নিশ্চিত করে বলা যায় না। নিবন্ধন কার্যক্রম শেষ হলেই এর চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আগেই শিক্ষার্থীদের পরিচয়পত্র নিয়ে কাজ এগিয়ে রাখছি। যাতে করে টিকা আসলেই আমরা তাদের মাঝে বিতরণ করতে পারি।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬