বাড়ি নির্মাণ করতে ৪% সুদে ঋণ পাবে যবিপ্রবি শিক্ষক-কর্মকর্তারা

০১ মার্চ ২০২১, ০৪:৫০ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

বাড়ি নির্মাণ করতে ৪% সুদে ঋণ পাবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তারা। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও অগ্রণী ব্যাংকের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। রোববার বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় যবিপ্রবিতে স্থায়ীভাবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্থান ও বেতন স্কেলের গ্রেড অনুযায়ী গৃহ নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক থেকে ৪ শতাংশ সরল সুদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ নীতিমালার ২০১৯-এর আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভা কক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও অগ্রণী ব্যাংকের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তি সই হয়।

চুক্তিতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান, অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ স্বাক্ষর করেন।

এ সময় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিশ্বজিত ভট্টাচার্য্য খোকন, উপ-সচিব মোছা. নাজনীন সুলতানা, যবিপ্রবির উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, উপ-পরিচালক (অর্থ) জি এম দ্বীন মোহাম্মদ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬