শাবিপ্রবিতে প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্মেলনের সূচনা

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৭ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাবিপ্রবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাবিপ্রবি উপাচার্য © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিইআরআইই-২০২১ শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। প্রতিদিন প্ল্যানারি, টেকনিক্যাল ও পোস্টার এই তিন সেশনে পরিচালিত এ সম্মেলন আগামী রবিবার পর্যন্ত চলবে।

শুক্রবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ল্যাবে এক শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে সম্মেলন শুরু করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান। এ সময় আন্তর্জাতিক সম্মেলন এর প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমি বিশ্বাস করি, স্বীকৃত গবেষক এবং ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটির জন্য এই সম্মেলন অনেক বড় একটা সুযোগ।আন্তর্জাতিকভাবে এ সম্মেলনে দেশ বিদেশের গবেষক ও উদ্ভাবকবৃন্দ অংশ গ্রহণ করছেন যেখানে বিভিন্ন ধরণের প্রযুক্তিগত গবেষণা, উদ্ভাবন ও তার কার্যকারিতা নিয়ে বৈশ্বিকভাবে আলোচনা হবে। গবেষকগণ তাদের গবেষণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান একে অপরকে শেয়ার করবে। যা দেশ-বিদেশের প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি প্রযুক্তির উদ্ভাবনে বিশেষ অবদান রাখবে বলে আমি মনে করি। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অর্জন তুলে ধরেন তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং সম্মেলন পরিচালনা কমিটির প্রধান ও স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার …
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মা…
  • ১৯ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬