মাভাবিপ্রবির সব পরীক্ষা স্থগিত

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৬ PM

© ফাইল ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের চলমান ও অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোভিড ১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ৪৫তম একাডেমিক কাউন্সিলের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

তবে বিজ্ঞপ্তিতে আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের হল এবং ২৪ মে পাঠদান কার্যক্রম শুরু হওয়ার কথা উল্লেখ করা হলেও চলমান ও অনুষ্ঠিতব্য পরীক্ষা কবে নাগাদ শুরু হবে তা স্পষ্ট করে বলা হয়নি।

শিক্ষামন্ত্রীর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে দেওয়া নির্দেশনার প্রেক্ষিতে অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নিচ্ছে।

সচিবালয় শেরেবাংলা নগরে, পূর্বাচল কি তবে উপেক্ষিত?
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজার জন্য ১ মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা
  • ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড: যা বলছে পরিবার
  • ১৯ অক্টোবর ২০২৬
বছর শেষে দারিদ্র্যের হার ৪ শতাংশ বাড়ার শঙ্কা
  • ১৯ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের ‘অদ্ভুত’ ভোটাভুটিতে ফের চাঙ্গা মেসি-রোনালদো …
  • ১৯ অক্টোবর ২০২৬
মিষ্টির পর ইশরাকের বিদায়— অন্যদের প্রতিও কঠিন বার্তা প্রধান…
  • ১৯ অক্টোবর ২০২৬