ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২১ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৩ PM
ছবিতে রুয়েট শিক্ষার্থী ও লোগো

ছবিতে রুয়েট শিক্ষার্থী ও লোগো © সংগৃহীত

ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সাক্ষর সাহা। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজে পড়তেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মতিহার থানার কাজলা সংলগ্ন লোটাস ছাত্রাবাস থেকে সাক্ষর সাহার মরদেহ উদ্ধার করা হয়।

ওই ছাত্রাবাসের এক আবাসিক শিক্ষার্থী জানান, প্রতিদিনের মতোই স্বাক্ষর রাতে ঘুমিয়েছেন। সকাল হওয়ার পরও তার কোনো সাড়া শব্দ নেই। বেলা ১১টার দিকেও সে ঘুম থেকে না ওঠায় আমরা ডাকাডাকি শুরু করি। পরে রুমে ঢুকলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে ঘুম থেকে জাগানোর চেষ্টা করি। কিন্তু দেখি, তার পুরো শরীর ঠাণ্ডা হয়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ছাত্রাবাসে শিক্ষার্থী মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পুলিশ আসার আগেই স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। ময়না তদন্তের জন্য নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬