শাবিপ্রবির হল খুলতে দু’দিনের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৬ AM
শনিবার সন্ধ্যায় উপাচার্য ভবনের মূল ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান।

শনিবার সন্ধ্যায় উপাচার্য ভবনের মূল ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান। © সংগৃহীত

পরীক্ষার সময় আবাসিক হল বন্ধসমূহ খুলে দিতে দু’দিনের সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বরাবর লিখিত অভিযোগের মাধ্যমে এই আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা লিখিত অভিযোগ পত্রে বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবিলম্বে আবাসিক হলসমূহ খুলে দিতে হবে। পরীক্ষার আগে নতুন করে মেস/বাসা ভাড়া নিতে শিক্ষার্থীরা অর্থনৈতিক সংকট, নিরাপত্তাহীনতাসহ নানার সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন বর্ষের অনেক শিক্ষার্থী সিলেটে চলে এসেছে। এতে মেস/বাসা মালিকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছেন। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানানো হচ্ছে। এসময়ের মধ্যে হল খোলার নোটিশ জারি না করলে তালা ভেঙে হলে প্রবেশ করা হবে।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, আবাসিক হল সমূহ খুলে দেওয়ার বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে দেখছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ করছে। তোমরা যেহেতু লিখিত অভিযোগ পত্রে জানিয়েছ, সে সময় পর্যন্ত অপেক্ষা করো।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা দ্বিতীয় দফায় পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালের সকল আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

এদিকে, সন্ধ্যার পর উপাচার্য ভবনের মূল ফটকে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের এক কিলো রোড়ের সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেন তারা। পরে ছাত্র উপদেশ ও নির্দেশনা এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬