হল খোলার দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২০ PM
আন্দোলনরত শাবিপ্রবি শিক্ষার্থীরা

আন্দোলনরত শাবিপ্রবি শিক্ষার্থীরা © সংগৃহীত

আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এবং উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় আবাসিক হল বন্ধ রাখা অমানবিক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসবে পরীক্ষা দিতে। তাদের থাকার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে। নতুন করে মেস/বাসা ভাড়া নিতে হলের শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকট, নিরাপত্তাহীনতাসহ নানার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, ইতোমধ্যে অনেক শিক্ষার্থী সিলেটে চলে আসায় মেস বা বাসা নিতে সমস্যা পড়তে হচ্ছে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬