ক্যাম্পাস খোলার প্রস্তুতি নিচ্ছে যবিপ্রবি

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৪ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) খোলার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। আগামী ১৫ মার্চ থেকে ৪র্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক হল, একাডেমিক ভবন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে সব শিক্ষক যথানিয়মে তাদের অফিসে থাকবেন এবং শিক্ষার্থীরা চাইলে যেকোনো সময় তাদের সাথে দেখা করতে পারবে। ১৫ মার্চ থেকে ৪র্থ বর্ষ ১ম সেমিস্টার এবং স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হবে। আমরা সরকার থেকে অনুমতি পেলে যেসব শিক্ষার্থীরা হলে থাকতে চায় তারা হলে থেকে পরীক্ষা দিতে পারবে। শিক্ষার্থীরা এসে যেন হলে থাকতে পারে সেজন্য হল পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

হলে কবে থেকে শিক্ষার্থীরা থাকতে পারবে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা চাইলে ২৮ তারিখ থেকে শহরে বিশ্ববিদ্যালয়ের বাস দেওয়া হবে। কিন্তু নির্দিষ্ট করে হলে কবে থেকে শিক্ষার্থীরা থাকতে পারবে এই সিদ্ধান্ত এখনো আমরা নেইনি। তবে ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হলে তার দুই একদিন আগে থেকে হলে থাকার অনুমতি দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানাবো আমরা হল খুলে দিতে পারি কিনা। তবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খোলার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি।

হলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার বলেন, হল অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এমনিতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল কিন্তু আম্ফানের কারণে হলের রুমগুলোর কিছু গ্লাস ভেঙে যায় এবং সেগুলো সংস্কার করা হয়েছে। পরবর্তীতে প্রতি সপ্তাহে দুই তিনদিন পরপর হল খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তাছাড়া কিছু পরিচ্ছন্ন কর্মী নিয়মিত অফিস করেন এবং তাদেরকে দিয়ে সবসময় হল পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা তাদের রুমে তালা দিয়ে চলে যায় সেজন্য রুমের ভেতরে পরিষ্কার করা সম্ভব হয়নি। তবে যখনই হল খোলার চুড়ান্ত নির্দেশনা আসবে তখন রুমের ভেতরেও পরিষ্কার করানো হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬