আত্মহত্যার মিছিলে এবার নাম লেখালেন চুয়েট শিক্ষক

১৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৫ AM
অভিজিৎ হিরা ও চুয়েট লোগো

অভিজিৎ হিরা ও চুয়েট লোগো © ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিকস ও টেলিযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ হিরা আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মারকিউট বিশ্ববিদ্যালয়ে নিজ রুমে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, ২০১৯ সালে অভিজিৎ পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের মারকিউট বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান । সেখানে তার পড়াশোনার বিষয় ছিল ইলেক্ট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিসটেন্ট হিসেবেও কর্মরত ছিলেন। গবেষণায় ওয়ারলেস নেটওয়ার্ক ও এনক্রিপশন টেকনোলজি নিয়ে ১২টি পাবলিকেশন সম্পন্ন করেছেন তিনি।

প্রসঙ্গত, অভিজিৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইলেক্ট্রনিক্স ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৮ সালে চুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬