ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৪ PM
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

মধ্য রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার পর প্রশাসন এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি। নির্বিকারচিত্তে প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই এ যায়গায় ব্যর্থ হয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার এই শক্তির মূল উৎস উদঘাটনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, দেশের কোন শিক্ষার্থীই জীবনের নিরাপত্তা পায়না। দেশের ভবিষ্যত কান্ডারিদের উপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। এ সময় অনতিবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬