ভর্তি পরীক্ষায় আঞ্চলিক কোটার প্রস্তাব প্রত্যাহার করল বশেমুরবিপ্রবি

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৪ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বৃহত্তর ফরিদপুর জেলার জন্য ২০ শতাংশ কোটা বরাদ্দের প্রস্তাব নাকচ করে দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই প্রস্তাব প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, ফরিদপুরের আঞ্চলিক কোটার প্রস্তাব নিয়ে ভুলবোঝাবুঝি শুরু হয়েছে। আপাতত এই প্রস্তাব নিয়ে আর অগ্রসর হব না। এ প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত সোমবার বশেমুরবিপ্রবির ২১তম একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বৃহত্তর ফরিদপুর জেলার জন্য ২০ শতাংশ কোটা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছিল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। এর পর প্রস্তাবটি প্রত্যাখান করা হয়।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬