রাবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপিত

১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৮ PM

© টিডিসি ফটো

নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপন হয়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি করে ক্যাম্পাসে পৌঁছাতে থাকে শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচায প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বিশ্ববিদ্যালয়ের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, দীপঙ্কর তালুকদার (সংসদ সদস্য, পার্বত্য চট্রগ্রাম, রাঙ্গামাটি) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমা, সজীব ত্রিপুরা (সহকারী অধ্যাপক, সিএসই বিভাগ)। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিন সকাল থেকেই মন্ডপে ভক্ত-অনুরাগী, শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মন্ডপ পরিদর্শনে এসে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

উপাচার্য বলেন, বিদ্যার দেবী স্বরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর আয়োজন করেছে, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তিনি সবাইকে উৎসাহ প্রদান করেন।

সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬