বশেমুরবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপিত

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৬ PM
সরস্বতী পূজা উদযাপন

সরস্বতী পূজা উদযাপন © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। আজ (১৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ পূজা উদযাপিত হয়।

প্রধান অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সালেহ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপস বালা, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় বর্ম্মন, সনাতন সংঘের সভাপতি উজ্জ্বল মন্ডল, পূজা উদযাপন কমিটির আহবায়ক মিলন মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা সুদ্রা ভৌমিক, পূজা কমিটির সাধারণ সম্পাদক শেখর সরকারসহ আরও অনেকে।

উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকল শিক্ষক শিক্ষার্থীর সমন্বয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে।

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬