দায়িত্ব নিলেন শাবিপ্রবি কর্মকর্তা সমিতির নবনির্বাচিত নেতারা

১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তা সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে কর্মকর্তা সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. তাজিম উদ্দিন বলেন, ‘বর্তমানে শাবিপ্রবির গুণগত মান বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক উন্নত।বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সফল অংশিদার আমাদের উপাচার্য। তার সুযোগ্য নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান।’

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রাখতে উপাচার্যের নেতৃত্বে সকল কর্মকান্ডে কর্মকর্তাদের একযোগে কাজ করার আহবান জানান তিনি। পাশাপাশি কর্মকর্তাদের ন্যায্য দাবি নিয়ে প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে বলে কমিটির নেতৃবৃন্দদেরকে আশ্বাস প্রদান করেন তিনি।

বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬