শাবির ফিজিক্যাল সায়েন্সের নতুন ডিন রাশেদ তালুকদার

১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭ AM
অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার

অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. ফয়ছল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ডিনবৃন্দরা হলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতি নির্ধারক। আপনাদের সঠিক ও দূরদশী কার্যক্রমের মাধ্যমেই আমরা শিক্ষা ও গবেষণা কার্যক্রমে এগিয়ে যাবো। আপনাদের সকল প্রকার ন্যায্য দাবি আমি নিয়মের মধ্যে থেকে পূরণ করতে সর্বদা সচেষ্ট থাকবো।

এসময় অন্যান্যদের মধ্যে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, স্কুল অব লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ এবং স্কুল অব এপ্লাইড সায়েন্সের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬