শিক্ষার্থী প্রতি ১ লাখ ২৪ হাজার টাকা খরচ করেছে যবিপ্রবি

১৬ জানুয়ারি ২০২১, ০৪:৫১ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০১৯ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একজন শিক্ষার্থীর পেঁছনে ১ লাখ ২৪ হাজার টাকা ব্যয় করেছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকাশিত ৪৬তম বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে যবিপ্রবির মোট শিক্ষার্থী সংখ্যা ছিল ৩৯৫৯ হাজার জন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেঁছনে এক বছরে ব্যয় করেছে ৪৯ কোটি ৯ লাখ ১৬ হাজার টাকা।

গত বছরের তুলনায় এবার যবিপ্রবির শিক্ষার্থীদের মাথাপিছু গড় ব্যয় বেড়েছে। গত বছর মোট শিক্ষার্থীদের ব্যয় ছিল ৪৫ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা এবং শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ছিল ১ লাখ ২১ হাজার টাকা।

তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ১ লাখ ৭ হাজার ৬৪৮ টাকা, বুয়েটে ১ লাখ ৭৭ হাজার ৭৭৫ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৩৫ হাজার ৮৯ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ১ হাজার ৩১৫ টাকা, শাবিপ্রবিতে ১ লাখ ৪৬ হাজার ১৫০ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৮২ হাজার টাকা।

হাবিপ্রবিতে ৭০ হাজার ৩২ টাকা,নোবিপ্রবিতে ৯৫ হাজার ৯৩২ টাকা, মাভাবিপ্রবিতে ৯৯ হাজার ৯৬০ টাকা, চুয়েটে ১ লাখ ২৪ হাজার ৯১৭ টাকা, রুয়েটে ১ লাখ ২৬ হাজার ৯৬৫ টাকা, কুয়েটে ১ লাখ ২৭ হাজার ৫৯০ টাকা, ডুয়েটে ২ লাখ ২৪ হাজার টাকা,।

এছাড়া রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যয় ১ লাখ ২২ হাজার ৮৫২ টাকা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ব্যয় ১ লাখ ১৮ হাজার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যয়, ৮৭ হাজার ৪৩৪ টাকা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশানালস এ ব্যয় হয় ১ লাখ ৪৯ হাজার টাকা।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: …
  • ০৪ এপ্রিল ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬