বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

০৭ ডিসেম্বর ২০২০, ০২:৩০ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন। আজ সোমবার(৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বি.এম. আশিকুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানের সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলে বাঙ্গালী জাতির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না। মুজিব এটি একটি আদর্শ ও চেতনা। তিনি জাতির পিতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। এছাড়া তিনি জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।

আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬