গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চায় বুয়েট

০২ ডিসেম্বর ২০২০, ০১:৩০ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শর্ত সাপেক্ষে চুয়েট, কুয়েট এবং রুয়েটের সঙ্গে ভর্তি পরীক্ষায় যেতে চায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে এবং তারা সম্মত হলে অ্যাকাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বুয়েট কর্তৃপক্ষ।

এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকার উদ্দিন আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিল একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি চূড়ান্ত নয়। যেহেতু এবার এইচএসসি পরীক্ষা হবে না, সেক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একটি এমসিকিউ হতে পারে। পরে বুয়েটে লিখিত আরেকটি পরীক্ষা নেয়ার বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘এ সংক্রান্ত সব সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলে হবে। এই সিদ্ধান্তই চূড়ান্ত নয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলো কী ভাবছে তার ওপর সব নির্ভর করছে। বুয়েটে কীভাবে ভর্তি পরীক্ষা হবে তা অ্যাকাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় হয়তো সিদ্ধান্ত হতে পারে।’

জানা গেছে, প্রস্তাবিত চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা হলেও তাতে নেতৃত্ব থাকতে চায় বুয়েট। এ ভর্তি পরীক্ষা সিংহভাগ হতে হবে বুয়েট ক্যাম্পাসে। এ সিদ্ধান্তে অন্য বিশ্ববিদ্যালয় রাজি না হলে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট কর্তৃপক্ষ। এ ধরনের প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হচ্ছে বলেও জানা গেছে।

বুয়েটের প্রস্তাবনা অনুযায়ী, এবার ভর্তিচ্ছু বেশি সংখ্যক শিক্ষার্থীকে আবেদনের সুযোগ দেয়া হবে। আবেদনকারীদের নিয়ে চার বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পরীক্ষা হবে। এতে উত্তীর্ণরা বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক ক্ষতি কমাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কয়েক বছর ধরে আলোচনা চলছে। করোনাভাইরাসের কারণে চলতি বছর সে আলোচনা আরো জোরোলো হয়েছে। তবে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় এতে রাজি নয়। অবশ্য নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে বুয়েট কিছুটা নমনীয় অবস্থানে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence