বিডিইউ-শিক্ষাঙ্গন ডট কমের মধ্যে এমওইউ স্বাক্ষর

২৩ নভেম্বর ২০২০, ০৯:২০ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) এবং শিক্ষাঙ্গন ডট কমের মধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন এবং শিক্ষাঙ্গন ডট কমের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আনিসুল ইসলাম এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট মূহাম্মদ শাহীনূল কবীর, সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান ও প্রভাষক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশ্য ব্যাহত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ এর ডিজিটাল বাংলাদেশ এবং রূপকল্প ২০৪১ এর মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছাতে দক্ষ মানবসম্পদ অপরিহার্য। প্রতিষ্ঠার শুরু থেকেই সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গন ডট কমের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্পর্কিত এই সমঝোতা স্মারক (এমওইউ)বিডিইউ শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রির সঙ্গে যোগসূত্রের নতুন দিক উন্মোচিত হয়েছে।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬