নবনিযুক্ত উপাচার্যকে ডুয়েট ছাত্রলীগের শুভেচ্ছা

২২ নভেম্বর ২০২০, ০৪:০৯ PM
উপাচার্যকে ছাত্রলীগের শুভেচ্ছা

উপাচার্যকে ছাত্রলীগের শুভেচ্ছা © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (ডুয়েট) গাজীপুরের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শাখা ছাত্রলীগ।

আজ (২২ নভেম্বর) সকাল ১১টায় ডুয়েট ছাত্রলীগের সভাপতি মোঃ তাইবুর রহমান এবং সাধারণত সম্পাদক বিনয় ব্যানার্জী নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।

এসময় ডুয়েট ছাত্রলীগের প্রতিনিধিবৃন্দ ডুয়েট এর বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানান।

অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান তাদের উপস্থাপিত সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন এবং সকল শিক্ষক-শিক্ষার্থীদের একান্ত সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমানকে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) মহামান্য রাষ্ট্রপতি এবং চ্যান্সেলরের অনুমোদনক্রমে ডুয়েটের উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়।

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে এক টুকরো কাঁচা হলুদে মিলবে যেসব উপকার
  • ২১ অক্টোবর ২০২৬
যে কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক
  • ২১ অক্টোবর ২০২৬
মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬