নোবিপ্রবি শিক্ষার্থীদের বাসা ভাড়ার ৪০% মওকুফ

১৮ নভেম্বর ২০২০, ০৯:৪৫ PM

© ফাইল ছবি

করোনাকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বাসা ভাড়ার ৪০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাড়িওয়ালারা গত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বাসা ভাড়ার ৩০ শতাংশ মওকুফ করেছে। এর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ১০ শতাংশ ভর্তুকিসহ শিক্ষার্থীদের বাসা ভাড়ার মোট ৪০ শতাংশ মওকুফ করা হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে বাসা মালিক, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোবিপ্রবি প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল, হল প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান ও এস জে আরাফাত।

এ ব্যাপারে প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, জেলা প্রশাসকের সহায়তায় বাড়িওয়ালাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে জেলা প্রশাসক বাড়িওয়ালাদের সঙ্গে সমন্বয় সভা শেষে সিদ্ধান্ত নিয়েছেন মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্যূনতম ৩০ শতাংশ বাসা ভাড়া মওকুফ করা হবে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ফান্ড থেকে ১০ শতাংশ অনুদান দেয়া হবে।

বিসিবিতে স্বচ্ছতা ও পেশাদারিত্ব গড়তে চান তামিম ইকবাল
  • ২৭ এপ্রিল ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ১২২, আবেদন এইচএসসি-এসএস…
  • ২৭ এপ্রিল ২০২৬
বরগুনায় ক্রমশ বাড়ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব
  • ২৭ এপ্রিল ২০২৬
দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করল ভারত
  • ২৭ এপ্রিল ২০২৬
ডাকসুর তদন্তে উঠে এল হামলাকারী ২২ ছাত্রদল নেতাকর্মীর নাম
  • ২৭ এপ্রিল ২০২৬
জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়
  • ২৭ এপ্রিল ২০২৬