ডুয়েটের নতুন ভিসি অধ্যাপক হাবিবুর রহমান, প্রজ্ঞাপন জারি

১৭ নভেম্বর ২০২০, ০৮:০৬ PM

© টিডিসি ফটো

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ আগামী চার বছরের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বুয়েটের পুরকৌশল বিভাগের এই অধ্যাপক বর্তমানে একই বিভাগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

একইদিনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের মেয়াদ হবে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্যতার সৃষ্টি হয়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরীকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬