মাভাবিপ্রবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১২ অক্টোবর ২০২০, ০৩:৩১ PM

© টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। করোনা মহামারির কথা চিন্তা করে দিনটি পালনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৯৯৯ সালের ১২ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

১৯৯৯ সালের ১২ অক্টোবর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এর রয়েছে সুদূরপ্রসারী ইতিহাস। মজলুম জননেতা মওলানা ভাসানী এই বিশ্ববিদ্যালয় স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনিই ১৯৫৭ সালের ৮ ফেব্রুয়ারি কাগমারী সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। কিন্তু বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম শুরু করতে পারেননি। 

অবশেষে ১৯৭০ সালে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। ১৯৭০ সালের ৮ সেপ্টেম্বর মাওলানা ভাসানী ‘আমার পরিকল্পনায় ইসলামী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে লিখিত নিবন্ধের মাধ্যমে তাঁর প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত প্রস্তাব করেন। তিনি জীবদ্দশায় ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করে যেতে পারেননি, কিন্তু তিনিই মূলত বিশ্ববিদ্যালয় কাজ শুরু করে যান।

১৯৮২ সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান ভাসানীর শিক্ষা বিস্তারের পরিকল্পনায় একটা সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও বিভিন্ন জটিলতায় তা পিছিয়ে যায়। সর্বশেষ ১৯৯৯ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

পরে ২০০৩ সালের ২৫ অক্টোবর এর শিক্ষায়তনিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৬টি অনুষদের অধীনে ১৮টি বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কামডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬