এবার বাঁশ দিয়ে আবরারের স্মৃতিস্তম্ভ, ফের ভাঙল পুলিশ

০৮ অক্টোবর ২০২০, ০৯:২২ PM
বাঁশ দিয়ে নির্মিত আবরারের স্মৃতিস্তম্ভ

বাঁশ দিয়ে নির্মিত আবরারের স্মৃতিস্তম্ভ © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ আবারও ভেঙে ফেলেছে পুলিশ। গতকাল বুধবার ভেঙে ফেলা স্মৃতিস্তম্ভ আজ বাঁশ দিয়ে নির্মাণ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে নির্মাণের পর ফের সেটি ভেঙে ফেলা হয়।

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ছিল। সেজন্য তার স্মৃতি ও চেতনা সমুন্নত রাখতে আবরার স্মরণে প্রতীকী শহীদ মিনার নির্মাণ করেন। রাতে সেটি পুলিশ ভেঙে ফেলে। আজ আবার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বাঁশ দিয়ে সেটি পুনরায় নির্মাণ করে। বৃহস্পতিবার রাতে নির্মাণ করা সেই স্মৃতিস্তম্ভ আবারও ভেঙে ফেলেছে পুলিশ।

নির্মিত স্মৃতিস্তম্ভে পুলিশ

 

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যতবার আবারের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হবে আমরা তত বাড়ই এটি নির্মাণ করবো। কারো আগ্রাসন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস এদেশের ছাত্র-জনতা মেনে নেবে না। জেলায় জেলায় আবরারের স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে হত্যার শিকার হন আবরার ফাহাদ।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence