নবনিযুক্ত ভিসির সঙ্গে ডুয়েট সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাত

২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১০ PM
ডুয়েটের ভারপ্রাপ্ত ভিসির সাথে ডুয়েটসাস

ডুয়েটের ভারপ্রাপ্ত ভিসির সাথে ডুয়েটসাস © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (ডুয়েট) গাজীপুর এর বর্তমান ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান চৌধুরী এর সঙ্গে আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন ডুয়েট সাংবাদিক সমিতি (ডুয়েটসাস) এর সংবাদিকগণ।

এসময় তিনি বলেন, তার এই দায়িত্ব পালন হবে শুধুই শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ ও বিশ্ব দরবারে কিভাবে তুলে ধরা যায় সেই বিষয়ে তিমি যথেষ্ট গুরুত্ব দিবেন। শতভাগ আবাসিক, শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার সহ বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, সামনে স্থায়ীভাবে যিনি দায়িত্বে আসবেন শিক্ষার্থীদের স্বার্থে তার প্রতি ব্যক্তিগত ভাবে তিনি কিছু দাবি-দাওয়া উপস্থাপন করবেন। সর্বোপরি তিনি সাংবাদিকদের সাথে থেকে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রচারের আহ্বান জানান।

উল্লেখ্য, গত (২৮ আগস্ট) দু'দফায় আট বছর ভিসির দায়িত্ব পালন শেষ করেন প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন। গতকাল (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দায়িত্ব দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ০৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় খুদে উদ্ভাবকদের মেধা ও সৃজনশীলতার…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
close