কিডনি জটিলতায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৮ PM

© টিডিসি ফটো

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সনেট দাস নামের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্চিনিয়ারিং বিভাগের (সিএসই) মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিএসই বিভাগের শিক্ষার্থী মেসবাউল হাসান জানান, “সনেট দাস দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই আজ সন্ধ্যা ৬.৩০ এর দিকে মৃত্যুবরণ করেন।”

এসময় ওই শিক্ষার্থী আরো বলেন, “বর্তমানে আমরা হাসপাতালে অবস্থান করছি এবং সকল প্রসিডিওর শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাটে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।”

প্রসঙ্গত, সনেট দাস ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।

উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬