শিক্ষার্থীদের ফের ইন্টারনেট ডাটা দিল শাবিপ্রবি

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩০ PM

© ফাইল ফটো

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের মাধ্যমে এই ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীকে দ্বিতীয় মেয়াদে ১৫ জিবি (গিগাবাইট) করে ডাটা প্রদান করা হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে গত ১৬ আগস্ট ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি (গিগাবাইট) করে ডাটা প্রদান করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউনের মাঝে শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে সারাদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এরই ধারাবাহিকতায় অনলাইন ক্লাসকার্যক্রম চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি।

উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬