পাঠ্যসূচিতে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করছে শাবিপ্রবি

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৭ AM

© ফাইল ফটো

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ভাষণকে একাডেমিক সিলেবাসে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। ‘স্বাধীন বাংলাদেশ অভ্যূদ্বয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্সের অংশ হিসেবে এ ভাষণ পড়ানো হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ও হাইকোর্টের নির্দেশনায় পাঠ্যসূচিতে অন্তর্ভূক্তির জন্য ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ ‘স্বাধীন বাংলাদেশ অভ্যূদ্বয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্স তৈরি করতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোর্সটিতে কি কি অন্তর্ভূক্ত হবে, কত ক্রেডিটের হবে, কীভাবে পড়ানো হবে তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

উপাচার্য আরো বলেন, ‘আমরা এ কোর্সের আউটলেট ডিজাইন করতে একটি কমিটি করে দিয়েছি। তারা কাজ সম্পন্ন করার পর একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফয়সল আহম্মদকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আশফাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু দেলোয়ার হোসেন, শাবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করিম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. লাইলা আশারাফুন, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সদস্য ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণ এখন শুধু একটা বক্তব্য না। এটি একটি গল্প, একটি কবিতা, একটি ঐতিহাসিক দলিল। এছাড়া এটা বিশ্ব ঐতিহ্যেরও অংশ, যা ২০১৭ সালে ঘোষণা করেছে ইউনেস্কো। এমনকি বিশ্বের ৪১টি ঐতিহাসিক ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্যতম।’

তিনি বলেন, ‘আমাদের সম্পদ হিসেবে এ ভাষণ প্রত্যেক শিক্ষার্থীর জানা উচিত। এজন্য আলোচনার ভিত্তিতে এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসুচিতে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ্যসূচিতে ‘আত্মজৈবনিক রচনা’ শিরোনামে ২২৬ নম্বর কোর্সের অংশ পড়ানো শুরু হয়েছে।

বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট …
  • ১২ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি
  • ১২ মার্চ ২০২৬
ক্ষমতা হস্তান্তরের পর নীরব যমুনা, কোথায় গেল সেই বিক্ষোভ—প্র…
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসন খালি রেখে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081