ভুয়া অভিজ্ঞতার সনদ, চাকরি গেল শাবিপ্রবি স্টোরকিপারের

৩১ আগস্ট ২০২০, ০৩:২৪ PM

© ফাইল ফটো

ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে চাকরি নেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোরকিপার ইসরাত জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

তিনি বলেন, স্থাপত্যবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কৌশিক সাহার কাছে রবিবার (৩০ আগস্ট) ইসরাতের নিয়োগ বাতিলের চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ এপ্রিল সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা ইসরাত বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদপত্রসহ শাবিপ্রবির স্টোর কিপার পদে আবেদন করেন। মনোনীত হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোরকিপার পদে নিয়োগ পান। কিন্তু অভিজ্ঞতা সনদ হিসেবে ব্যবহার করেছেন মৌলভীবাজার পৌর মেয়রের স্বাক্ষর নকল করে বানানো জাল সনদ। 

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬