শাবির লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন

২৯ আগস্ট ২০২০, ১০:৩৯ AM

© ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শামস মো. জাবেদ সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্নাঙ্গ এ কমিটির অনুমোদন দেওয়া হয়৷

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে সিলেট নগরীর বারুদখানায় ফুড প্যালেসের হল রুমে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয়। এসময় কণ্ঠভোটে বিভাগের প্রাক্তন ছাত্র ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামকে সভাপতি, বেসিক ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপক শামস মো. জাবেদ সুফিয়ানকে সাধারণ সম্পাদক করে এবং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামালকে কোষাধ্যক্ষ করে এ কমিটি গঠিত হয়।

অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কালী রতন চাকমা, চমক চন্দ, হারূন উদ্দিন মামুন, দেওয়ান শাহেদ চৌধুরী তপু ও সানিয়া নাসরিন সানজিদা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশির, শারমিন বেগম ও আবির হাসান, সহ-কোষাধ্যক্ষ সুমন্ত আচার্য্য।

এছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে খুসনুর রুবাইয়াত মৌমিতা, সহ-দপ্তর সম্পাদক আসিফ আজিজ, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জোবাইদা গুলশান আরা, সহ-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মৌসুমী দে মৌ, জনসংযোগ সম্পাদক মো. মেহেদী হাসান, সহ-জনসংযোগ সম্পাদক তাহমিনা ফেরদৌস তান্নি, সমাজসেবা সম্পাদক পুলক কান্তি চক্রবর্তী, সহ-সমাজসেবা সম্পাদক মো. ফখরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক জন ওয়াহেদ রানা, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক গাজী সাদেক, সহ-প্রচার সম্পাদক জিয়াউল ইসলাম মনোনীত হয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদুল হক সৌরভ, দুলাল আহমেদ, মোস্তাক আহমেদ মিয়াজী, শরীফুল ইসলাম বুলবুল ও এমদাদুল হক শরীফ। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, রূম্পা দাস, মো. আনিসুর রহমান, প্রভাংশু সোম মহান, ইমরান আহমেদ, মাসুদুল আলম তানিম, গোলাম রসুল পাভেল, পুর্ণেন্দু দেব, রাফিউল ইসলাম চৌধুরী, সেতু বড়ুয়া, রাশেদ নূর, ইসলাম উদ্দিন, তপন সরকার রাজ ও নাদিম মিয়া মনোনিত হয়েছেন।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬