যবিপ্রবিতে সংক্রমণ, লকডাউন হচ্ছে প্রশাসনিক ভবন

২৪ আগস্ট ২০২০, ০৩:৫৭ PM

© ফাইল ফটো

আগামী ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবন লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বাধ্যতামূলক করোনা টেস্ট করানো হবে।

আজ সোমবার(২৪ আগস্ট) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তর প্রধানদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সভায় যবিপ্রবি উপাচার্যের দপ্তর, পরিচালক (হিসাব)-এর দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ কয়েকটি দপ্তরে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। উপস্থিত সবাই সব বিভাগ, ইনস্টিটিউট, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। এরপর প্রশাসনিক ভবন ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, লকডাউনের সময় বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী তাদের দপ্তরপ্রধান কর্তৃক দেওয়া সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে গিয়ে প্রাথমিক স্ক্রিনিং করে জেনোম সেন্টারে গিয়ে নমুনা দিয়ে আসবেন। পরীক্ষা করার পর যারা নেগেটিভ শনাক্ত হবেন, তারা অফিস করবেন। অফিস করার জন্য বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টার কর্তৃক প্রদানকৃত নেগেটিভ সনদ জমা দিতে হবে। আর যারা পজেটিভ শনাক্ত হবেন, তারা বিধি অনুযায়ী মেডিকেল ছুটিতে থাকবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। প্রশাসনিক ভবন লকডাউন থাকলেও যবিপ্রবির জেনোম সেন্টারে কোভিড-১৯ পরীক্ষা যথারীতি চালু থাকবে বলে জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমনচন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরিচালক (প. উ.) পরিতোষকুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপককুমার মণ্ডল প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ এই তথ্য দিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬