অপহরণের সময় মোটরসাইকেল থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু, তরুণ গ্রেফতার

২১ জুলাই ২০২০, ০৮:৩৮ PM

© সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সপ্তম শ্রেণির ছাত্রী তানজিলা অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি রাকিবকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের দিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ নতুন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার সময় আবদুল কুদ্দুসের কন্যা তানজিলাকে জোরপূর্বক অপহরণ করে আনোয়ার হোসেনের ছেলে চরফ্যাশন সরকারি কলেজছাত্র রাকিব। বন্ধুদের মোটরসাইকেলে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার সময় পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির রায়হানের বাসার সামনে পড়ে যায়। স্থানীয়রা ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বখাটে রাকিব পালিয়ে যায়।

পরে এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চরফ্যাশন থানার এসআই ইয়াছিন বলেন, তাকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন বলেন, মামলার মূল আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬