গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বশেমুরবিপ্রবি ছাত্রী

১০ জুলাই ২০২০, ০৬:২৯ PM

© ফাইল ফটো

পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাদিয়া কুতুব নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার চাঁদমারি রোড এলাকায়। আজ শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে গ্রামের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মজনুর রশিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুপুরের দিকে ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনাটি শুনি এবং তৎক্ষনিকভাবে কয়েকজন শিক্ষার্থীকে তার বাড়িতে পাঠিয়েছি। যতটুকু জানতে পেরেছি পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, এভাবে একজন শিক্ষার্থীর আত্মহত্যা করাটা খুবই দুঃখজনক। কোন শিক্ষার্থী এমন ভুল সিদ্ধান্তের দিকে যাক, আমরা এটা আর কামনা করিনা।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬