সীমিত আয়োজনে বশেমুরবিপ্রবি দিবস উদযাপন

০৮ জুলাই ২০২০, ০২:১৯ PM

© টিডিসি ফটো

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. শাহজাহান।

দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের আয়োজন সীমিত করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি আব্দুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, কর্মচারী সমিতির সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. শাহজাহান বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বাণী প্রদান করেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ৮ জুলাই জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। তবে ২০০১ সালের জোট সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। পরে ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে এবং ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য ২০১২ সালে ১৪ জুলাই রিজেন্ট বোর্ডের ৭ম সভায় প্রতিবছর ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬