প্রতিবেশীর সাথে বিরোধের জেরে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম

০৮ জুলাই ২০২০, ০১:৪০ PM

© টিডিসি ফটো

খুলনায় প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আবিদ কাউসারকে কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) খুলনার জেলার ফুলবাড়ি গেট সংলগ্ন জাব্দিপুরে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাঁকে খুলনার শিরোমণি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আবিদ কাউসারের পরিবারের বরাত দিয়ে জানা যায়, ড্রেনে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে আবিদের বাকবিতন্ডা তৈরি হয়। একপর্যায়ে তারা আবিদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে তিনি মারাত্মকভাবে জখম হন। এমন পরিস্থিতিতে তাঁকে বাঁচাতে তার মা এগিয়ে এলে তাকেও অস্ত্রের আঘাতে জখম করা হয়।

এ ব্যাপারে খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম বলেন, ‘প্রতিবেশীর দ্বারা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ দায়ের করা হলে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আমরা প্রযোজনীয় পদক্ষেপ নেবো।’

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬