খাবার নিয়ে অসন্তোষ, কর্তৃপক্ষকে আল্টিমেটাম নোবিপ্রবি শিক্ষার্থীদের

১০ মার্চ ২০২০, ১২:০২ PM

© টিডিসি ফটো

কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণের দাবীতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১০মার্চ) সকাল ১০টায় সাত দিনের মধ্যে দাবী না মানা হলে ক্যান্টিনে তালা লাগিয়ে অনশনের হুমকি দিয়ে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

এর আগে খাবারের মূল্য ও মান ঠিক রাখার দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এসজে আরাফাত বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে খাবারের দাম অনেক বেশি। খুব শিগগিরই খাবার মূল্য ও মান ঠিক রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আরেক শিক্ষার্থী বায়েজিদ বলেন, ক্যান্টিনে খাদ্যমান ও পরিমাণ অনুযায়ী অনেক বেশি মূল্য রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করছি এবং অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে খাবারের সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম শিক্ষার্থীদের সাথে একটি মিটিং আহবান করেছে। আজ দুপুর ২টায় মিটিংয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬
প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬