র‌্যাগিং বন্ধে কর্মবিরতিতে পবিপ্রবি শিক্ষকরা

১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫২ AM

র‌্যাগিং বন্ধের দাবিতে কর্মবিরতি পালনের করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আবুল কাশেম চৌধুরী বলেন, ‘র‌্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১৩ ফেব্রুয়ারি ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে।

শিক্ষার্থীরা র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় শিক্ষকরা আগামী ২৩ তারিখ পর্যন্ত কর্মবিরতি পালন করবে। কিন্তু সোমবার (১৭ ফেব্রুয়ারি) কতিপয় শিক্ষার্থীরা শাস্তি পাওয়া শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকদের অবরুদ্ধ করে আন্দোলন শুরু করে।

তবে একইদিন মধ্যরাতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমঝোতায় শিক্ষার্থীরা ভিসি ও শিক্ষকদের মুক্ত করে দেয়।

এদিকে র‌্যাগিংয়ে জড়িত অভিযোগে বহিষ্কৃত ১৫ শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের ডিন ড. লোকমান আলী’কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির আগামী ২৩ তারিখ প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।

ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬