মুঠোফোন খুঁজতে পুকুরে নেমে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু 

৩০ জানুয়ারি ২০২০, ০৪:৫৮ PM

© সংগৃহীত

পুকুর পাড়ে দাঁড়িয়ে মুঠোফোনে সেলফি তুলছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মহিউদ্দিন তাজ (২৩)। তখন হাত থেকে ফোনটি পুকুরে পড়ে যায়। ফোন খুঁজতে তিনি পানিতে নামেন। কিন্তু আর উঠতে পারেননি। গভীর পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মহিউদ্দিন তাজ রুয়েটের ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৫তম ব্যাচের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। নওগাঁর পত্মীতলা উপজেলার কয়রা গ্রামে তার বাড়ি। বাবার নাম এনামুল হক। তিনি রুয়েটের জিয়াউর রহমান হলের ৪১৮ নম্বর কক্ষে থাকতেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, পুকুর পাড়ে সেলফি তুলতে গিয়ে মুঠোফোন পড়ে যাবার পর তাজ একবার পানিতে নামেন। ফোন না পেয়ে উঠে আসেন। কিছুক্ষণ পর আবার নামেন। এবার তিনি পুকুরের মাঝের দিকে যান। এতেই গভীর পানিতে তিনি তলিয়ে যান।

তিনি বলেন, ওই শিক্ষার্থী পানিতে তলিয়ে যাওয়ার সময় পুকুর তিনজন ব্যক্তি মাছ ধরছিলেন। তারাই গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তাকে রুয়েটের অ্যাম্বুলেন্সে করেই দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, তাজের মরদেহ হাসপাতালের মর্গেই আছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর মরদেহ হস্তান্তর করা হবে। আর এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬