বশেমুরবিপ্রবির স্বাধীনতা দিবস হলের নতুন প্রাধ্যক্ষ আব্দুর রহমান

২৭ জানুয়ারি ২০২০, ১০:২৬ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্বাধীনতা দিবস হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান। সোমবার (২৭ জানুয়ারি) তিনি প্রাধ্যক্ষ হিসেবে স্বাধীনতা দিবস হলে যোগদান করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, হলে সুন্দর পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এর আগে গত ৩১ ডিসেম্বর হলটির সাবেক প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরবর্তীতে রবিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে মো. আব্দুর রহমানকে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস যেসব এলাকায়
  • ২২ অক্টোবর ২০২৬
এনসিপি নেতার আত্মহত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ অক্টোবর ২০২৬
ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬