নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার ড. আবুল হোসেন

১৫ জানুয়ারি ২০২০, ০১:৫১ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রফেসর ড. মো. আবুল হোসেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্বপালন করবেন।

বুধবার (১৫ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মমিনুল হক ও ডেপুটি রেজিস্ট্রার মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো আবুল হোসেনকে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদানের কথা উল্লেখ করে বলা হয়। আগামীকাল ১৬ জানুয়ারী হতে তিনি উক্ত দায়িত্ব পালন করবেন। 

এছাড়া এতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। উক্ত পদের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মেতাবেক ভাতা প্রাপ্ত হবেন।

এর আগে গত বছর ১৫ ডিসেম্বর বর্তমান রেজিস্ট্রার মো. মমিনুল হককে এক অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি প্রদান করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বুধবার (১৫ জানুয়ারী) বর্তমান রেজিস্ট্রারের দায়িত্ব পালনের শেষ দিন।

পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬