নতুন বছরের উৎসব স্পর্শ করেনি ইটিই শিক্ষার্থীদের

০১ জানুয়ারি ২০২০, ০৮:১১ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

নতুন বছরে সারাদেশ উৎসবে মুখর হলেও এই যাত্রায় কোন আনন্দ স্পর্শ করেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের।

দীর্ঘ ৭৬ দিন যাবৎ ইটিই বিভাগকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আন্দোলনরত এসকল শিক্ষার্থীরা জানান, যেখানে ভবিষ্যৎ অনিশ্চিত সেখানে নতুন বছর উদযাপন আমাদের জীবনে অর্থহীন।

ইটিই তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান জানান, ইটিই এবং ইইই এর পাঠ্যক্রম অনেকটা একই হলেও চাকরির ক্ষেত্রে ইটিই এর সুযোগ কম। এমনকি বিটিসিএলেও ইটিই এর পরিবর্তে ইইইকে গুরুত্ব দেয়া হয়। এ কারণে আমরা ২০১৯’র অক্টোবর থেকে ইটিইকে ইইই এর সাথে একীভূতকরণের দাবিতে আন্দোলন করছি। দীর্ঘ ৭৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসন আমাদের বিষয়ে নীরব। এমতাবস্থায় নতুন বছরের আগমন আমাদের মাঝে কোনো আনন্দের অনুভূতি তৈরি করেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড. মো. শাহজাহান বলেন, ‘আমার ক্ষমতা সীমিত। তাদের দাবিটি কোনো সহজ বিষয় ময়। নতুন উপাচার্যের নিয়োগ ব্যতীত এটি সমাধান সম্ভব নয়’।

উল্লেখ্য, বিগত বছরের ১৮ অক্টোবর থেকে ইটিইকে ইইই এর সাথে একীভূতকরণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে তারা সমস্যার সমাধান চেয়ে ইউজিসি বরাবর এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ১৩ জানুয়ারির মধ্যে তাদের দাবি পূরণ না হলে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন তারা।

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬